বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
শিক্ষা

৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল

৪৫ বছর বয়সে এসএসসি পাস করে নাসিমুল হক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের কাঠমিস্ত্রি নাসিমুল হক ৪৫ বছর বয়সে এসএসসি পাস করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি এবারের এসএসসি পরীক্ষায় ভোকেশনাল বিভাগে জিপিএ-৪.৬২ পেয়ে সফল হয়েছেন।

২০০২ সালে এসএসসি পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর নাসিমুল আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে, তিনি এই আক্ষেপ নিয়ে দীর্ঘ বছর কাটান। ২০২০ সালের পর, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার সুযোগ হারানোর পর নাসিমুল সিদ্ধান্ত নেন যে, তিনি আবার পড়াশোনা শুরু করবেন।

নাসিমুল রাজশাহীর কমার্শিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার এই অর্জনকে এলাকার মানুষ এবং সহকর্মীরা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, নাসিমুলের শিক্ষিত হওয়ার সংগ্রাম ও সফলতা তাদের মুগ্ধ করেছে।

নাসিমুলের পরিবার জানায়, অভাব-অনটনের সংসারে দিন রাত পরিশ্রম করতে হয় তাকে। সারাদিন কাজের পর পড়াশোনা করে পরীক্ষায় পাস করা সহজ ছিল না। তবে, তার এই কৃতিত্বের জন্য তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনেকেই।

গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াসিন আলী বলেন, “নাসিমুলের অর্জন তরুণ প্রজন্মকে অনুপ্রাণীত করবে। বয়স একটি সংখ্যা মাত্র। ঐকান্তিক চেষ্টা থাকলে যে কোন বয়সেই শিক্ষা অর্জন করা যায়।” নাসিমুল জানিয়েছেন, এসএসসি পাসের পর তার পড়ালেখার প্রতি আগ্রহ আরও বেড়ে গেছে এবং তিনি পড়ালেখা চালিয়ে যেতে চান।

বিজ্ঞাপন