সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের হাসিব গাজী ও নোয়াপাড়া গ্রামের মেহেদী শেখ। রেলওয়ে পুলিশ জানায়, গরমের কারণে রাতে দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন।

এ সময় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

বিজ্ঞাপন