সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরায় কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার

সাতক্ষীরায় কারাগার ভাংচুরের ঘটনায় পলাতক দুই বন্দি গ্রেফতার করেছে পুলিশ।

সাতক্ষীরায় কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর সাতক্ষীরা কারাগার ভাংচুর ও লুটপাটের ঘটনায় পলাতক ৪১ বন্দির মধ্যে দুই বন্দি গ্রেফতার হয়েছে। শ্যামনগর থানার পুলিশ মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পৃথক অভিযানে মোজাম গাজী ও রফিকুল ইসলাম গাজীকে আটক করে।

মোজাম গাজী শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে এবং রফিকুল ইসলাম গাজী নওয়াবেকী গ্রামের তাবের গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটওয়ারী জানান, ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভাংচুরের পর তারা পালিয়ে যান।

আটককৃতরা ভিন্ন ভিন্ন মামলায় কারাগারে ছিলেন এবং পালানোর পর থেকে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজী এবং নওয়াবেকী এলাকা থেকে রফিকুল গাজীকে গ্রেফতার করা হয়।

এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর সাতক্ষীরা কারাগার ভাংচুরের ঘটনায় ৮৭ বন্দির বিরুদ্ধে ১৫ আগস্ট মামলা করেছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে ৪৬ বন্দি বিভিন্ন সময়ে গ্রেফতার হলেও ৪১ বন্দি এখনও নিখোঁজ রয়েছে।

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর জেলা ব্যাপী অভিযান শুরু করে পুলিশ। এখন পর্যন্ত দুই পলাতক বন্দিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য বন্দিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন