রাঙামাটির জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসির জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী এবং সাবেক ছাত্রদল নেতাকে আটক করেছে সাদা পোশাকধারী ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার আব্দুর রকিব জানান, ঢাকায় দায়ের হওয়া সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে ধরতে ঢাকা থেকে ডিবির একটি দল রাঙামাটিতে আসে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সুমনকে ধরার সময় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর সাথে ডিবি পুলিশ সদস্যদের কথা কাটাকাটি হয়। এরপর পুলিশ দু'জনকেই আটক করে সাদা মাইক্রোবাসে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।