সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাভারে অভিযান: ১৪টি বোমা ও তৈরির সরঞ্জাম উদ্ধার

সাভারে পুলিশের অভিযানে ১৪টি বোমা ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সাভারে অভিযান: ১৪টি বোমা ও তৈরির সরঞ্জাম উদ্ধার

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি ভবনে পুলিশ অভিযান চালিয়ে পাইপবোমা ও ককটেল মিলিয়ে মোট ১৪টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে।

অভিযানে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট, সিটিটিসি ও স্থানীয় থানা পুলিশ অংশ নেয়। অভিযানটি প্রায় ৭ ঘণ্টা ধরে চলে এবং রাত দেড়টার দিকে শেষ হয়।

অভিযানের সময় ৫টি বোমা ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করে ডিএমপির বম্ব ডিসপোজাল টিম। মঙ্গলবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর থেকে আরিফ নামের এক যুবককে আটক করা হয়, যার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, বোমা তৈরির সাথে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের মতে, গত ডিসেম্বরে কেরানীগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং সম্প্রতি মতিঝিলে বোমা উদ্ধারের সাথে এই বোমা তৈরির সম্পর্ক থাকতে পারে।

বিজ্ঞাপন