মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

পরী মণির ছেলের ৪র্থ জন্মদিনে আবেগঘন মুহূর্ত

পরী মণির ছেলে পূণ্যের ৪র্থ জন্মদিনে আবেগঘন মুহূর্ত ও ঘরোয়া আয়োজন।

পরী মণির ছেলের ৪র্থ জন্মদিনে আবেগঘন মুহূর্ত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের ৪র্থ জন্মদিন আজ। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেন মা পরী মণি।

পরী মণি সামাজিকমাধ্যমে ছেলের জন্মদিন উপলক্ষে আবেগঘন একটি বার্তা শেয়ার করেন। তিনি জানান, জন্মদিনের রাতে ছেলেকে শুভেচ্ছা জানাতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। তিনি বলেন, ‘ছেলেকে বাজান, হ্যাপি বার্থডে বললে সে উল্টো জবাবে বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ আম্মু।’

এমন প্রতিক্রিয়া শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরী মণি। তিনি আরও জানান, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যই হয়েছে। আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’

ছেলের জন্মদিন উপলক্ষে পরী মণি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে ঘরটি সাজানো ছিল হাফ ডজন কেক ও রঙিন বেলুন দিয়ে। ভিডিওতে দেখা যায়, ছোট্ট পূণ্য ঘুমিয়ে রয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’

পরী মণি ও রাজের একমাত্র ছেলে পূণ্যের জন্ম ২০২২ সালের ১০ আগস্ট। প্রতি বছর জন্মদিনে মা পরী মণি তার ছেলের জন্মদিন বিশেষভাবে উদযাপন করেন।

বিজ্ঞাপন