মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী, চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী

ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী হাতের অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। শনিবার হাসপাতাল থেকে ছাড়ার সময় তিনি চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিঠুন জানান, তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তিনি বলেন, "সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম যাঁরা আমাকে সুস্থ করে তুললেন, তাঁদের অনেক ধন্যবাদ।"

হাসপাতাল সূত্রে জানা যায়, মিঠুনের ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে একই হাতের কনুইয়েও অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পর তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

মিঠুন আরও বলেন, "অস্ত্রোপচারের দিনেই লক্ষ করলাম, আমার আঙুল দিয়ে কিছু ধরার মতো অবস্থা ফিরে পাচ্ছি। নার্সদের কাছ থেকেও খুব যত্ন পেয়েছি।"

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হওয়ায় শনিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন