মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

চরকিতে মুক্তি পাচ্ছে ‘রঙিন সুরমা’, অভিনয়ে আফজাল ও মিমি

চরকির ‘রঙিন সুরমা’ মুক্তি পাচ্ছে ১২ আগস্ট, অভিনয়ে আফজাল হোসেন ও আফসানা মিমি।

চরকিতে মুক্তি পাচ্ছে ‘রঙিন সুরমা’, অভিনয়ে আফজাল ও মিমি

চরকির নতুন ফ্লিক ‘রঙিন সুরমা’ মুক্তি পাচ্ছে ১২ আগস্ট রাত ১২টায়। এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক রিয়াজুল হক ইমরান জানান, সত্য ও মিথ্যার রঙের বৈপরীত্যই এই গল্পের মূল বিষয়।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই চরিত্র মুন্তাসির ও শাহিদা, যাদের জীবন ধূসর হলেও তারা কিছু রঙিন মুহূর্ত তৈরি করে। ইমরান বলেন, ‘সব সত্য সবসময় মানুষকে বাঁচায় না। কখনও কখনও একটি মিথ্যা সম্পর্ককে রক্ষা করে।’

আফসানা মিমি বলেন, ‘রঙিন সুরমা’ নামটি শুনেই আগ্রহী হয়ে পড়ি। দীর্ঘ অপেক্ষার পর কাজটি হলো এবং এখন দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

অভিনেতা আফজাল হোসেন জানান, তিনি এই গল্পের পান্ডুলিপি পড়ে কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘এটি একটি সংকটের গল্প, যা দর্শকদের আবেগকে স্পর্শ করবে।’

চরকির সিইও রেদওয়ান রনি জানান, ‘রঙিন সুরমা’ একটি আবেগী কাজ, যা সব বয়সী দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে। গুণী অভিনয়শিল্পীদের মাধ্যমে অনুভূতিগুলো জীবন্ত হয়ে উঠেছে।

বিজ্ঞাপন