বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

লালমনিরহাটে বন্যার তোড়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নে বন্যার কারণে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুই হাজার পরিবার দুর্ভোগে পড়েছে।

লালমনিরহাটে বন্যার তোড়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে আকস্মিক বন্যার পানির তোড়ে একটি আঞ্চলিক সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রায় দুই হাজার পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

বুধবার সন্ধ্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে দহগ্রাম ইউনিয়নের অন্তত ১০টি এলাকা প্লাবিত হয়। সৃষ্টিয়ারপাড় এলাকায় সাকোয়া নদীর ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় আঙ্গরপোতা ও পাটগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৃষ্টিয়ারপাড় এলাকা থেকে আঙ্গরপোতা ও পাটগ্রামগামী আঞ্চলিক পাকা সড়কের প্রায় ২০ ফুট অংশ ধসে গিয়ে প্রায় ১০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পায়, যা দ্রুত বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে।

এদিকে, বন্যার পানিতে প্রায় ৫০০ একর আমন ধানের জমি তলিয়ে যায়। তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, পানির দ্রুত নেমে যাওয়ায় ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য সালাম বলেন, ‘সকালে এসে দেখি সড়ক ভেঙে গেছে। দ্রুত সংস্কার না করলে মানুষের চলাচল স্বাভাবিক হবে না।’

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা জানান, ‘হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে দহগ্রামের এই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন