বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতার রাজনৈতিক দল গঠন নিয়ে বক্তব্য

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জানান, তরুণদের আস্থা ফেরাতে গণ-আন্দোলন প্রয়োজন।

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতার রাজনৈতিক দল গঠন নিয়ে বক্তব্য

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) আপাতত নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করছে না। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জানান, তরুণদের আস্থা ফেরাতে গণ-আন্দোলনের প্রয়োজন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, আগামী দিনের কর্মসূচি নির্ধারণে তরুণদের মতামত নেওয়া হবে। বুধবার থেকে শুরু হওয়া দুদিনের বৈঠকে তরুণদের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হবে।

অভিজিৎ দীপ বলেন, ‘ককরোচ জনতা পার্টি শুরু করার পর থেকেই আমরা তরুণদের সঙ্গে কথা বলছি। তাদের সবচেয়ে বড় অভিযোগ, কেউ তাদের কথা শোনে না।’ তিনি আরও জানান, তরুণদের মতামত ও চাহিদা বুঝেই দলের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।

বর্তমানে সিজেপির নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ভারতের চলমান সংকটের সমাধান নয় বলেও মন্তব্য করেন অভিজিৎ। তিনি বলেন, ‘মানুষের আস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি ফিরিয়ে আনতে প্রয়োজন একটি শক্তিশালী গণ-আন্দোলন।’

এদিকে, প্রশ্ন ফাঁসবিরোধী আন্দোলন শেষে মহারাষ্ট্রে নিজ শহরে ফিরেছেন অভিজিৎ দীপ।

বিজ্ঞাপন