শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ককরোচ পার্টির নেতা অভিজিৎ দীপ অসুস্থ, সাময়িক বিরতি

ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপ অসুস্থ হয়ে পড়েছেন, আন্দোলন থেকে সাময়িক বিরতি নিয়েছেন।

ককরোচ পার্টির নেতা অভিজিৎ দীপ অসুস্থ, সাময়িক বিরতি

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

অভিজিৎ দীপ জানান, গত কয়েক দিন ধরে তিনি প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন। বিশ্রামের জন্য তিনি আন্দোলন থেকে সাময়িকভাবে দূরে থাকবেন, তবে সন্ধ্যার মধ্যে যন্তর মন্তনের প্রতিবাদ মঞ্চে ফিরে আসার কথা জানিয়েছেন।

তিনি লিখেছেন, 'কোনোমতে দিন পার করার জন্য আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছি। আজ যন্তর মন্তরে আমার সাথে দেখা না হলে আমি দুঃখিত। আমার কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সন্ধ্যার মধ্যে প্রতিবাদস্থলে ফিরে আসব।'

অভিজিৎ দীপসহ অন্যান্য বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় রয়েছেন।

বুধবার রাতে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেলের ঘটনায় অভিজিৎ দীপ পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তোলেন। তিনি বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বৃহস্পতিবার সকালে ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন