শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম: জামায়াত আমির

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম।

গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, যদি গণভোট হারাম হয় তাহলে সংসদ নির্বাচনও হারাম। তিনি এ মন্তব্য করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে জামায়াতের একটি জনসভায়।

জনসভায় তিনি জনগণের রায়কে অপমানিত না করার আহ্বান জানান এবং বলেন, 'জনগণের মুখোমুখি হলে জনগণ কাউকে ছেড়ে কথা বলবে না।'

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়। জামায়াত আমির বলেন, 'অন্তত নিজেদের কর্মী ও গুম হওয়া পরিবার কথা ভেবে জুলাই গণহত্যার বিচার করতে হবে।'

তিনি আরও বলেন, 'রাষ্ট্রীয় সম্মান ও খেতাবে তাদের ভূষিত করতে হবে জুলাইয়ে আহতদের সম্মানিত করতে হবে।'

জনসভায় জামায়াত আমির মিরপুরে বিভিন্ন স্থাপনা ও সড়ক জুলাই শহীদের নামে করার প্রস্তাব দেন এবং বলেন, 'যদি এই সরকার না করে আমরা ক্ষমতায় গেলে করব ইনশাআল্লাহ।'

এ সময় ফুটপাতের হকার নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বিজ্ঞাপন