রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। তার পরিবার নিশ্চিত করেছে যে, তিনি আগামী শনিবার বা রোববার পদত্যাগ করবেন।
শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নিচ্ছেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন।
পদত্যাগের ঘোষণা আসার আগে এনসিপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তুলেছিল। এই দাবির প্রেক্ষিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভও অনুষ্ঠিত হয়।
অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি বঙ্গভবনের বাইরে কোনো অনুষ্ঠানে উপস্থিত হননি। বিএনপি সাংবিধানিক সংকটের আশঙ্কায় এ দাবির প্রতি একমত হয়নি।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে রাষ্ট্রপতি তাকে সংসদ ভবনের সামনে শপথ পাঠ করান।