বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানে ভারত সরকারের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার উদ্যোগ। এতে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই এবং এখানে প্রকাশিত কোনো মতামত সরকার সমর্থন করে না।

ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর বিষয়ে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারেক রহমান দায়িত্বগ্রহণের পর তাকে ভারতে সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

জয়সওয়াল বলেন, আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তার অর্পিত ক্ষমতার ভিত্তিতে তাকে আগামী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি ব্রিকসের নিয়মিত বৈশ্বিক কাঠামোর একটি অংশ।

এছাড়া, গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী প্রবাহিত হয়। এসব নদীর পানিবণ্টন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের জন্য যুগ্ম নদী কমিশন রয়েছে।

জয়সওয়াল জানান, এই কার্যপদ্ধতি অনুযায়ী গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন