সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ

টাঙ্গুয়ার হাওরে সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসন ১১ দফা জরুরি নির্দেশনা জারি করেছে, যা পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সীমানার অভ্যন্তরে কার্যকর হবে।

রোববার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত হাওরের ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষিত এলাকায় সকল নৌযানের প্রবেশ ও চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

হাওরে চলাচলকারী সকল নৌযানের মালিক ও পরিচালনাকারীদের ১০ আগস্টের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কাছে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট নৌযানগুলোকে পর্যটন কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হবে না।

এছাড়া, হাউসবোট বা নৌযানে উচ্চস্বরে গান-বাজনা, মাইক বাজানো ও পার্টি আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এবং সকল হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন