মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টাঙ্গুয়ার হাওরে ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ, পর্যটকদের জন্য নেই নিষেধাজ্ঞা

টাঙ্গুয়ার হাওরে ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ, তবে পর্যটকদের জন্য নেই কোনো নিষেধাজ্ঞা।

টাঙ্গুয়ার হাওরে ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ, পর্যটকদের জন্য নেই নিষেধাজ্ঞা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবেশ সুরক্ষার জন্য ইকোলজিকালি ক্রিটিকাল এরিয়ায় (ইসিএ) ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক সোমবার (৩ আগস্ট) যমুনা টেলিভিশনের সাথে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, হাওরের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য ইসিএ ঘোষিত এলাকায় ইঞ্জিনচালিত নৌযান প্রবেশ নিষিদ্ধ। তবে, হাওর ভ্রমণে পর্যটকদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই।

এদিকে, হাউজবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, তারা প্রয়োজনীয় নিয়ম মেনে হাউজবোর্ড পরিচালনা করছে। প্রশাসনের নতুন বিজ্ঞপ্তিতে পর্যটনবান্ধব উল্লেখ করে তা মানতে তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং পর্যটকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

গত রোববার (২ আগস্ট) ১১ শর্তযুক্ত বিজ্ঞপ্তিতে ইসিএ ঘোষিত এলাকায় সকল হাউজবোর্ড, উচ্চস্বরে গান বাজানো, ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা এবং হাউজবোর্ড নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছিল।

বিজ্ঞাপন