মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের দখল হয়ে যাওয়া জমি আগামী ৩০ দিনের মধ্যে দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার সকালে বিচারপতি খিজির আহমেদ ও জিয়াউল হকের বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী শফিকুল ইসলাম জানান, একটি জাতীয় পত্রিকায় বেদখল হওয়া সংক্রামক হাসপাতালের জমি সংক্রান্ত খবর প্রচার হওয়ার পর এ বিষয়ে রিট আবেদন করা হয়।
তিনি আরও জানান, ৩২ একর জমির মধ্যে বর্তমানে হাসপাতালের দখলে রয়েছে মাত্র ৮ একর জমি, বাকি ২৪ একর জমি বেদখল হয়ে গেছে। এ নিয়ে রিট হওয়ার পর বেদখল জমি উদ্ধারে রুল জারি করে নির্দেশ দেন হাইকোর্ট।