অস্ট্রেলিয়া রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা প্রদান করবে। সোমবার (৩ আগস্ট) ঢাকায় জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর এই তথ্য জানান অস্ট্রেলিয়ার হাইকমিশনার।
হাইকমিশনার বলেন, বাংলাদেশকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তা দেওয়া এবং বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারের অংশ হিসেবে এই নতুন অর্থায়ন প্রদান করা হচ্ছে।
অস্ট্রেলিয়া আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই অর্থায়ন মিয়ানমার ও বাংলাদেশে চলমান সংকট মোকাবিলায় ৩ বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ।
২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকটে অস্ট্রেলিয়া ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদান করেছে। এই নতুন অর্থায়নের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা জনগণের জন্য সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয় এবং জীবিকা সংক্রান্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার হবে।