সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারতে ভিসা লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক

ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে।

ভারতে ভিসা লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক

ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ কর্তৃক ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রোববার পরিচালিত অপারেশন ভিস্টা ওয়ান পয়েন্টের আওতায় তাদের আটক করা হয়।

ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত নাগরিকরা তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতি সফরে অনুমোদিত সর্বাধিক ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন।

সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত একটি বিশেষ যাচাইকরণ অভিযানের সময় এই নিয়ম লঙ্ঘনের বিষয়টি প্রকাশ্যে আসে। কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতদের পাসপোর্ট, ভিসা ও ভ্রমণের নথিপত্র যাচাই করা হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আইনি কার্যক্রম শুরু করেছে। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আদেশ জারি করা হয়েছে এবং সেবা ধামের ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

আটককৃত ৬ বাংলাদেশি নাগরিক দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।

বিজ্ঞাপন