সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী হামলায় নিহত ৭, আহত ১৮ গ্রীসে দাবানলের তাণ্ডব, নিহত ৩ অগ্নিনির্বাপক কর্মী ইন্দোনেশিয়ার ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ নিহত, ৪১ জন নিখোঁজ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে সংঘর্ষ মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ নিহত, ২১ আহত মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩ যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জন নিহত আইডাহোর ফাস্ট ফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত কয়েকজন কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
জাতীয়

হাইকোর্টের নির্দেশ: প্রবাসীদের পাসপোর্ট ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি

হাইকোর্ট প্রবাসীদের পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিলো।

হাইকোর্টের নির্দেশ: প্রবাসীদের পাসপোর্ট ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি

হাইকোর্ট প্রবাসীদের নতুন পাসপোর্ট এবং নবায়নের জন্য অপেক্ষায় থাকা সব আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে। আজ রোববার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।

প্রবাসীদের পাসপোর্ট আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। আদালত ওই রিটের প্রাথমিক শুনানি শেষে পাসপোর্ট কর্তৃপক্ষকে দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করে।

আদালত পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে, প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের জন্য ঝুলে থাকা আবেদনগুলো ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

এছাড়াও, আদালত ৯০ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। রিটকারী সংগঠনের আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালত পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে চিঠি ইস্যু করার নির্দেশনা দিয়েছে, যাতে দেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাসগুলোতে প্রবাসীদের আবেদন দ্রুত নিষ্পত্তি হয়।

বিজ্ঞাপন