সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পঞ্চগড়ে 'ডিসেট' খোলার আশ্বাস, অব্যবহৃত অবকাঠামো নষ্ট হচ্ছে

পঞ্চগড়ে 'ডিসেট' দীর্ঘদিন তালাবদ্ধ, অবকাঠামো নষ্ট হচ্ছে, দ্রুত চালুর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

পঞ্চগড়ে 'ডিসেট' খোলার আশ্বাস, অব্যবহৃত অবকাঠামো নষ্ট হচ্ছে

পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নির্মিত সরকারি ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার-'ডিসেট' দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে।

এই কেন্দ্রটি ব্যবহারের অভাবে নষ্ট হচ্ছে কম্পিউটার, আসবাবপত্রসহ অন্যান্য মূল্যবান অবকাঠামো। স্থানীয় প্রশাসন কেন্দ্রটি দ্রুত চালুর উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণ কেন্দ্রটি বিলুপ্ত গারাতি ছিটমহলের বেকার তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা গড়ে তোলার উদ্দেশ্যে নির্মিত হয়। তবে কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি স্থানীয়দের কোন কাজে আসছে না।

স্থানীয় এক ব্যক্তি জানান, কেন্দ্রটি যখন নতুন ছিল, তখন অনেক বরাদ্দ ছিল এবং অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তারা আউটসোর্সিংয়ের কোর্স করে স্বাবলম্বী হয়েছে। কিন্তু বর্তমানে কেন্দ্রটি বন্ধ রয়েছে।

পঞ্চগড় মফিজার রহমান কলেজের অধ্যক্ষ মো. নুরু উল্লাহ বলেন, নতুন ট্রেইনার নিযুক্ত করে কেন্দ্রটি চালু করা গেলে এলাকার শিক্ষিত বেকাররা উপকৃত হতো।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন জানিয়েছেন, তারা সরেজমিনে জায়গা পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবেন।

তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রটি ২০২১ সালের ২১ মার্চ চালু হয় এবং মাত্র ৬ মাসের মধ্যে ৩৫০ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিজ্ঞাপন