রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। ডিএনসিসির দাবি, ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়।
সাধারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান প্রশাসক শফিকুল ইসলাম খান, স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের উপ-কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা। কিন্তু তাদের ওপরও হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।