সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলের জন্য সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিআরটিএ জানায়, এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে কিছু চালক মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট (সংখ্যা) ঢেকে সড়কে চলাচল করছে। এ কারণে, পেছনে থাকা নম্বর প্লেটের ভিত্তিতে ট্র্যাফিক আইন ভাঙলে এআই ক্যামেরা তা সঠিকভাবে শনাক্ত করতে পারছে না।
এই পরিস্থিতি মোকাবেলার জন্য মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বিআরটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়েক দফা বৈঠক করেছে।
বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি, যা ২০২৬ সালের জুন মাস পর্যন্ত হিসাব করা হয়েছে।