রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিকুল ইসলাম মিজান। তিনি জানান, আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে।
এছাড়াও, আদালতের নির্দেশনা পালন করে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।