শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডেনমার্কে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সফল সামার গ্রিল ফেস্ট অনুষ্ঠিত

ডেনমার্কে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সামার ফেস্টিভ্যাল ও গ্রিল ফেস্টের সফল আয়োজন করেছে।

ডেনমার্কে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সফল সামার গ্রিল ফেস্ট অনুষ্ঠিত

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজন করেছে সামার ফেস্টিভ্যাল ও গ্রিল ফেস্ট। গত ২৫ জুলাই কোপেনহেগেনের বেলাহয় ইসলামিক কালচারাল সেন্টার মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। অনুষ্ঠানে শত শত বাংলাদেশি ছাত্র-ছাত্রী, কর্মজীবী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজকরা শিশু, কিশোর, নারী-পুরুষ সকলের জন্য দেশীয় খেলাধুলার ব্যবস্থা করেন। শিশুদের জন্য দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপের মতো বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। বড়দের জন্য ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন ছিল।

এছাড়াও, দেশীয় খাবারের বাহারি আয়োজন করা হয়। অতিথিদের জন্য চটপটি, ফুচকা, কুলফি আইসক্রিমসহ বিভিন্ন মুখরোচক খাবার পরিবেশন করা হয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বারবিকিউ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের চার্জ দ্য অ্যাফেয়ার্স তন্ময় মজুমদার। তিনি বলেন, "প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্কের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন তালুকদার জানান, সংগঠনের লক্ষ্য নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন প্রবাসে যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক।

বিজ্ঞাপন