শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাকসুর ভিপির বক্তব্যে আরটিজেএর নিন্দা, প্রত্যাহার দাবি

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাকসু ভিপির বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।

রাকসুর ভিপির বক্তব্যে আরটিজেএর নিন্দা, প্রত্যাহার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরটিজেএর সভাপতি শ. ম. সাজু এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেল বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সহিংসতার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাকসু ভিপি সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।"

বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমের মৌলিক দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা অনুসন্ধান করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরা। তারা উল্লেখ করেন, "কোনো প্রতিষ্ঠানে সংঘটিত নির্যাতন, সহিংসতা বা অনিয়মের সংবাদ প্রকাশের ফলে যদি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তবে তার দায় সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের।"

আরটিজেএর নেতারা দাবি করেন, "মুক্ত মতপ্রকাশ, তথ্যপ্রবাহের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।" তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব ও জনস্বার্থের কথা বিবেচনা করেই সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন।

বিবৃতিতে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন