বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

সিলেট এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণ মামলায় আজ রায় ঘোষণা

সিলেট এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ মামলায় আজ রায় ঘোষণা করবে আদালত।

সিলেট এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণ মামলায় আজ রায় ঘোষণা

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের মামলায় আজ মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা করবেন সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার।

দ্রুতবিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবুল হোসেন জানান, ৮ জুলাই দুইপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয়। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবেধে ধর্ষণের এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত আটজনই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। বর্তমানে তারা সবাই কারাগারে রয়েছেন। ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় মামলা দায়ের করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ডিএনএ পরীক্ষায় ছয়জনের সম্পৃক্ততা পাওয়া যায়।

২০২১ সালের ৩ ডিসেম্বর পুলিশ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। মামলাটি গত বছরের মে মাসে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে দ্রুত বিচারের জন্য স্থানান্তরিত হয়। বিচারকালীন গৃহবধূ, চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ মোট ২৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

আসামিদের মধ্যে রয়েছেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক), অর্জুন লস্কর, আইনুদ্দিন (আইনুল), মিসবাউল ইসলাম (রাজন), রবিউল ইসলাম এবং মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন