বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট ৭৫৮ জন

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭৫৮ জন।

হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট ৭৫৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭৫৮ জনে পৌঁছেছে।

রোববার বিকেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে শুরু করে বর্তমানে পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৬৪ শিশু মারা গেছে। এ ছাড়া, হামে আক্রান্ত হয়ে ৯৪টি শিশু প্রাণ হারিয়েছে।

একই সময়ে নতুন করে ৯০টি শিশু হামে আক্রান্ত হয়েছে, এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৮০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০।

এছাড়া, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯৪ হাজার ৩৪০, যাদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

বিজ্ঞাপন