জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৬ জুলাই) গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এদিন বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাড. আলী নাছের খান।
এছাড়া, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্র শক্তির আহ্বায়ক বশির আহমেদ উপস্থিত থাকবেন।
এদিকে, এনসিপি নেতৃবৃন্দের আগমন উপলক্ষ্যে কালীগঞ্জে দলের নেতারা ব্যস্ত সময় পার করছেন।