সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ঘোষণা

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ঘোষণা, নেইমার ও পাকেতার অবস্থান নিয়ে উদ্বেগ।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ঘোষণা

২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে খেলার পর থেকে পরবর্তী দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে ব্রাজিল। চলতি বিশ্বকাপে আজ রোববার দিবাগত রাতে নরওয়ের বিরুদ্ধে শেষ আটে ওঠার লড়াইয়ে নামবে সেলেসাওরা।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি চোট ও কার্ড শঙ্কায় কিছুটা চিন্তিত। রাউন্ড অব থার্টি টু-তে জাপানের বিপক্ষে ম্যাচে লুকাস পাকেতা চোট পেয়ে মাঠ ছাড়েন। মিডফিল্ডে ব্রাজিল কিছুটা ভুগছে, তাই পাকেতার অনুপস্থিতি আনচেলত্তির জন্য বড় ধাক্কা।

পাকেতার পরিবর্তে মিডফিল্ডে কে খেলবেন, তা নিশ্চিত না হলেও গ্লোবো ইস্পোর্তে জানাচ্ছে, গাব্রিয়েল মার্তিনেল্লিকে শুরুর একাদশে অন্তর্ভুক্ত করা হবে। অনুশীলনে মার্তিনেল্লি মূল একাদশে থেকে প্রস্তুতি নিয়েছেন।

পাকেতার জায়গায় দানিলো সান্তোসকে দেখা যেতে পারে বলে কিছু গুঞ্জন ছিল, তবে গ্লোবো জানাচ্ছে, আনচেলত্তির পরিকল্পনায় মার্তিনেল্লির নামই রয়েছে।

জাপানের বিপক্ষে ম্যাচে নেইমারকে না খেলানোর কারণে অনেকের মনে প্রশ্ন জেগেছে, তিনি কি নতুন চোটে পড়েছেন? আনচেলত্তি জানিয়েছেন, নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত। তবে কতক্ষণ তাকে খেলানো হবে, সে বিষয়ে কোনো স্পষ্টতা দেননি।

ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে নেইমারের খেলার সম্ভাবনা কম। তবে দ্বিতীয়ার্ধে তাকে বদলি হিসেবে নামানোর সম্ভাবনা রয়েছে।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন; দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গাব্রিয়েল মার্তিনেল্লি; রায়ান, কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

বিজ্ঞাপন