রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

নরওয়ের কোচের মন্তব্য: ব্রাজিলের সঙ্গে পার্থক্য ৯০-১০ নয়

নরওয়ের কোচ স্তালে সোলবাকেন ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের আগে মন্তব্য করেছেন, পার্থক্য ৯০-১০ নয়।

নরওয়ের কোচের মন্তব্য: ব্রাজিলের সঙ্গে পার্থক্য ৯০-১০ নয়

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোতে ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের ম্যাচের আগে হেড কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ফিটনেস নিয়ে সুখবর দিয়েছেন। যদিও পাকেতা ও রাফিনিয়ার চোটে দলীয় ভারসাম্যের বিষয়ে চিন্তিত থাকতে হচ্ছে ব্রাজিলকে।

জাপানকে হারানোর পর ব্রাজিল এখন নিউ জার্সিতে নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। আনচেলত্তি জানিয়েছেন, নেইমার ৯০ মিনিট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, “নেইমার পরিস্থিতি স্বাভাবিকভাবে নিচ্ছে এবং অবশ্যই খেলতে চায়।”

নরওয়ের হেড কোচ স্তালে সোলবাকেন বলেন, “ব্রাজিল অবশ্যই ফেভারিট, তবে দুদলের পার্থক্যটা নিশ্চয়ই ৯০-১০ নয়। তারা আক্রমনাত্মক খেলবে, আমাদের জন্য শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করছে।”

সোলবাকেনের মতে, আর্লিং হালান্ডের মতো তারকা খেলোয়াড়ের পাশাপাশি বাকিদেরও দায়িত্ব নিতে হবে। তিনি নিশ্চিত করেছেন, “ছেলেরা সবাই প্রস্তুত।”

ম্যাচের দিন নিউ জার্সিতে ৪০ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস রয়েছে, যা দুই দলের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেবে।

বিজ্ঞাপন