বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
খেলাধুলা

ফ্রান্স-প্যারাগুয়ে: রাত ৩টায় বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ

ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যে বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচ রোববার রাত ৩টায়।

ফ্রান্স-প্যারাগুয়ে: রাত ৩টায় বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে দুই বারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও প্যারাগুয়ে। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গ্রুপ পর্ব থেকে দারুণ ছন্দে থাকা ফ্রান্স শেষ ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম, মাইকেল ওলিসের সৃজনশীলতা এবং দিদিয়ের দেশমের অভিজ্ঞ দল ফ্রান্সকে এই ম্যাচে স্পষ্ট ফেবারিট করে তুলছে।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, "সব খেলোয়াড় অনুশীলনের মধ্যে রয়েছে। তারা মাত্র চার দিন সময় পেয়েছিল এবং পুরো সময়টাই মূলত ধকল কাটিয়ে ওঠার পেছনে গেছে। তবে আমরা প্রস্তুত। সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে সেরাটা দিতে মুখিয়ে আছে।"

অন্যদিকে, টুর্নামেন্টের অন্যতম বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। রাউন্ড অব থার্টি টুয়ে টাইব্রেকারে জার্মানিকে বিদায় দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লাতিন দলটি। জমাট রক্ষণ, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং মিগুয়েল আলমিরন ও হুলিও এনসিসোর গতি ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো বলেন, "তাদের দলে অত্যন্ত গতিময় কিছু খেলোয়াড় রয়েছে। আক্রমণাত্মক দলবদলে তারাই এখন পর্যন্ত সবচেয়ে সেরা দল। প্রতি-আক্রমণ বা আক্রমণাত্মক মুভ তৈরি করার দিক থেকে তারা অত্যন্ত মারাত্মক একটি দল।"

তিনি আরও বলেন, "সেই অর্থে তারা আপনাকে ম্যাচের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা কৌশল তৈরি করতে বাধ্য করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবো।"

বিজ্ঞাপন