রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফ্রান্স ও প্যারাগুয়ের মুখোমুখি বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই

ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে যাবে।

ফ্রান্স ও প্যারাগুয়ের মুখোমুখি বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই বারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও প্যারাগুয়ে। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। ম্যাচটি শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্ব থেকে দারুণ ছন্দে থাকা ফ্রান্স শেষ ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে পরাজিত করে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম, মাইকেল ওলিসের সৃজনশীলতা এবং দিদিয়ের দেশমের অভিজ্ঞ দল ফ্রান্সকে এই ম্যাচে স্পষ্ট ফেবারিট করে তুলছে।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন, “সব খেলোয়াড় অনুশীলনের মধ্যে রয়েছে। তারা মাত্র চার দিন সময় পেয়েছিল এবং পুরো সময়টাই মূলত ধকল কাটিয়ে ওঠার পেছনে গেছে। তবে আমরা প্রস্তুত।”

অন্যদিকে, টুর্নামেন্টের অন্যতম বড় চমক প্যারাগুয়ে। রাউন্ড অব থার্টি টুতে টাইব্রেকারে জার্মানিকে বিদায় দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। জমাট রক্ষণ, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং মিগুয়েল আলমিরন ও হুলিও এনসিসোর গতি ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো জানান, “তাদের দলে অত্যন্ত গতিময় কিছু খেলোয়াড় রয়েছে। আক্রমণাত্মক দলবদলে তারা এখন পর্যন্ত সবচেয়ে সেরা দল।” তিনি আরও বলেন, “সেই অর্থে তারা আপনাকে ম্যাচের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা কৌশল তৈরি করতে বাধ্য করবে।”

১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপে শেষ ১৬-তে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল প্যারাগুয়েকে। সেই স্মৃতি এখনও তাজা দক্ষিণ আমেরিকার দেশটির ফুটবলপ্রেমীদের কাছে। অপরদিকে, ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর কাতার বিশ্বকাপে ফাইনালে হারায় ফ্রান্স। এবারও শিরোপা প্রত্যাশী হিসেবে মেগা ফাইনালে চোখ তাদের।

বিজ্ঞাপন