চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি লাইটারেজ জাহাজ সংঘর্ষের পর ডুবে গেছে। এ ঘটনায় নাবিকসহ ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায়, পাথর বোঝাই একটি লাইটারেজ জাহাজ দুটি বয়ার মাঝখানে অবস্থান করছিল।
দ্রুত গতিতে আসা আরেকটি জাহাজ ওই লাইটারেজ জাহাজটিকে ধাক্কা দেয়, ফলে এটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছায়।
কোস্টগার্ড আটজনকে জাহাজ থেকে উদ্ধার করে এবং নদী থেকে ভাসমান অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করে।
ডুবে যাওয়া জাহাজটি তোলার প্রস্তুতি চলছে বলে জানায় কোস্টগার্ড।