মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে পুরোহিত সুভাষ দেউরীর ওপর হামলা, ২০ হাজার টাকা চাঁদা দাবি

রাজধানীতে পুরোহিত সুভাষ দেউরীর ওপর হামলা, ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে।

রাজধানীতে পুরোহিত সুভাষ দেউরীর ওপর হামলা, ২০ হাজার টাকা চাঁদা দাবি

রাজধানীর ওয়ারীর নারিন্দা রোডে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সুভাষ দেউরী (২৫), যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুভাষ দেউরীর বাড়ি মাগুরার শ্রীপুর থানা এলাকায়। তিনি নারিন্দা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। হামলার সময় সুভাষ ওষুধ কেনার জন্য বাইরে বের হয়েছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

সুভাষের রুমমেট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দুর্যয় সাহা জানান, হামলায় সুভাষের মাথা ও হাত-পায়ে গুরুতর আঘাত হয়েছে। তিনি বলেন, "দুর্বৃত্তরা সুভাষের কাছ থেকে একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে ওই ফোন থেকে সুভাষের বোনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।"

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুরোহিতকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন