শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত যুবকের জানাজার পর নতুন সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে ২৫ জন আহত, নিহত যুবকের জানাজার পর নতুন সংঘর্ষের ঘটনা।

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত যুবকের জানাজার পর নতুন সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা সুদের টাকা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

এ ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে এক লাখ টাকা পাওনা দাবি করেন। খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার রাতে উভয় পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় মো. খাদিম নামে একজন নিহত হন। নিহতের জানাজার নামাজের পর সোমবার বিকেলে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল পড়ে তিনি আহত হন।

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে গতকালের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় এখনও থানায় কেউ মামলার এজহার নিয়ে আসেনি।

বিজ্ঞাপন