শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত ২০, চলমান সংঘর্ষে ভাঙচুর ও লুটপাট।

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। এ ঘটনায় নতুন করে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া দাবি করেন যে, তিনি ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের এক লাখ টাকা পাবেন।

কিন্তু খাদিম টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রবিবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে খাদিম নিহত হন। জানাজার নামাজের পর সোমবার বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী।

এ ঘটনায় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন। আজ মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো সংঘর্ষ শুরু হলে নতুন করে অন্তত ২০ জন আহত হন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, থেমে থেমে সংঘর্ষ চলছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিজ্ঞাপন