রবিবার, ২৮ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি ইউরোপে কমছে

ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি নিম্নমুখী, ১১ মাসে কমেছে ৩.৫%।

বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি ইউরোপে কমছে

চলতি অর্থবছরের শেষদিকে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি নিম্নমুখী। গত ১১ মাসে রপ্তানি কমেছে প্রায় সাড়ে তিন শতাংশ।

রপ্তানিকারকরা জানান, বৈশ্বিক সংকট, দেশে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও কাস্টমস-বন্ড ব্যবস্থাপনায় জটিলতার কারণে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সক্ষমতায় পিছিয়ে যাচ্ছে।

চীন, ভিয়েতনাম ও তুরস্কের মতো প্রতিযোগী দেশগুলো ইউরোপের বাজারে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে। মে মাসে ১৯ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে সাময়িকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, চলতি অর্থবছরের ১১ মাস শেষে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ স্বস্তিতে নেই।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশী পোশাকের রপ্তানি হয়েছে ১ হাজার ৭৩৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এটি ছিল প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার।

বিজিএমইএ এর পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘বৈশ্বিক সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কাস্টমস-বন্ড ব্যবস্থাপনায় জটিলতার কারণে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সক্ষমতায় পিছিয়ে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কসংক্রান্ত জটিলতায় অনেক দেশ এখন ইউরোপে ঝুঁকছে। মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাইমুর রহমান জানান, ‘কাস্টমস ও বন্ডের আমলাতান্ত্রিক জটিলতা এবং উৎপাদন খরচ বাড়ছে। এছাড়া বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিও প্রভাব ফেলছে।’

রপ্তানি খাতে নেতিবাচক পরিস্থিতি এড়াতে নীতিগত সংস্কার ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করা এখন বড় চ্যালেঞ্জ, বলছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন