বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯
অর্থনীতি

লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন শুরু

বেক্সিমকো ফার্মার জিডিআর লেনদেন লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু হয়েছে।

লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন শুরু

লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের (জিডিআর) ওপর থেকে ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ২৬ জুন থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন আবারও শুরু হয়েছে। শনিবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) থেকে এ তথ্য জানানো হয়।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ২০০৫ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশের একমাত্র কোম্পানি।

তবে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পরবর্তী আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে প্রকাশ করতে ব্যর্থ হওয়ায় ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন স্থগিত ছিল।

বিজ্ঞাপন