বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতির জন্য বাবার ছেলেকে ত্যাগের ঘোষণা

টুঙ্গিপাড়ায় বাবার ত্যাগের ঘোষণা, নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছেলে।

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতির জন্য বাবার ছেলেকে ত্যাগের ঘোষণা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় আব্দুল ওহাব শেখ নামের এক ব্যক্তি তার ছেলে সজীব শেখকে ত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গি এলাকার একটি দোকানের অফিস কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

আব্দুল ওহাব শেখ (৬৫) পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি জানান, তার ছেলে সজীব শেখ ছাত্রলীগের কোন পদ-পদবী না থাকলেও 'সঙ্গদোষে' টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে।

সংবাদ সম্মেলনে আব্দুল ওহাব শেখ বলেন, "আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নং ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে।"

তিনি আরও বলেন, "২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি সে ছাত্রলীগের সাথে যুক্ত। অনেক বোঝানোর চেষ্টা করা হলেও সে কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা স্বপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোন কার্যক্রমে আমাদের কোন দ্বায়ভার থাকবে না, তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।"

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন