বাংলাদেশসহ সারা বিশ্ব এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভুগছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফুটবল নিয়ে আলোচনা করেন।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় পর্বে পৌঁছেছে এবং এ কারণে তিনি বাংলাদেশের সমর্থন চেয়েছেন। ক্রিস্টেনসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না।’
তিনি সাংবাদিকদের জানান, ‘এটি খুব গুরুত্বপূর্ণ একটি কারণ। আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ জয় পেয়েছি এবং পরের পর্বে চলে গেছি। আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছি।’
এদিকে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠকটিকে রুটিন সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছেন।