ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
এছাড়া, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচও আজ অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ ফুটবল ফাইনাল সম্প্রচারিত হবে বিটিভি, টি স্পোর্টস এবং সময় টেলিভিশনে।
বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচটি সম্প্রচারিত হবে বিকেল সাড়ে ৪টায় টি স্পোর্টস ও নাগরিক টিভিতে এবং বিকেল ৪টায় সনি স্পোর্টস ১ ও ৫-এ।