শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিওয়াইডি’র নতুন ক্যাম্পেইনে চীন ভ্রমণের সুযোগ

বিওয়াইডি বাংলাদেশের গ্রাহকদের জন্য চীন ভ্রমণের সুযোগসহ আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে।

বিওয়াইডি’র নতুন ক্যাম্পেইনে চীন ভ্রমণের সুযোগ

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা বিওয়াইডি বাংলাদেশের গ্রাহকদের জন্য মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে। ‘বিওয়াইডি বোনানজা’ নামে পরিচিত এই ক্যাম্পেইনের আওতায় চীনে অবস্থিত বিওয়িডির সদর দপ্তর ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে গ্রাহকরা লাক্সারি হলিডে প্যাকেজ, ক্যাশ ভাউচার, কাপল ডিনার, এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিওয়িডির বৈদ্যুতিক গাড়ি (ইভি) বুকিং দেওয়া প্রত্যেক গ্রাহক ইনস্ট্যান্ট লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত উপহার পাবেন।

ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীদের মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে BYD WIN লিখে ২৬৯৬৯ নম্বরে পাঠাতে হবে। এসএমএস পাঠানোর পর একটি ইউনিক পার্টিসিপেশন কোড পাওয়া যাবে। পরে দেশের যেকোনো অনুমোদিত বিওয়াইডি শোরুমে গিয়ে গাড়ি বুকিংয়ের সময় ওই কোড প্রদর্শন করলে লাকি ড্রয়ের মাধ্যমে তাৎক্ষণিক পুরস্কার পাওয়া যাবে।

এই ক্যাম্পেইন আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এবং এর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে চীনে বিওয়াইডি হেডকোয়ার্টার পরিদর্শনের সুযোগ। বিজয়ীরা সেখানে প্রতিষ্ঠানের অত্যাধুনিক প্রযুক্তি ও ভবিষ্যৎমুখী সাসটেইনেবল মোবিলিটি ব্যবস্থা কাছ থেকে দেখার অভিজ্ঞতা অর্জন করবেন।

এছাড়া, আগামী ১২ জুন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার তেজগাঁওয়ে বিওয়িডির ফ্ল্যাগশিপ শোরুমে ‘বিওয়াইডি বোনানজা ওপেন হাউস’ আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে আগতরা কফি আড্ডা, টেস্ট ড্রাইভ, এবং বিওয়িডির আধুনিক ইভি মডেল ঘুরে দেখার সুযোগ পাবেন।

বিওয়াইডি বাংলাদেশের মতে, এ ধরনের উদ্যোগ দেশের বৈদ্যুতিক গাড়ির বাজারকে আরও গতিশীল করবে এবং টেকসই পরিবহন ব্যবস্থার প্রসারে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন