দেশের বাজারে আজ আবারও সোনার দাম কমেছে। বৃহস্পতিবার সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা দাম কমেছে। গতকালও সোনার দাম কমেছিল, যা ছিল ৬ হাজার ৫৯১ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সকালে আনুষ্ঠানিকভাবে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করে। সকাল ১০টায় নতুন দাম কার্যকর হয়েছে। বিশ্ববাজারে দাম কমার কারণে দেশের বাজারে সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকায় বিক্রি হয়েছিল।