বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অর্থনীতি

অর্থমন্ত্রী: ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধ করতে এবারের বাজেট

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবারের বাজেটকে ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে প্রণয়ন করেছেন।

অর্থমন্ত্রী: ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধ করতে এবারের বাজেট

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশার ভিত্তিতে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, "ভঙ্গুর অর্থনীতিকে বেগবান ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বাজেট।"

আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে গুলশানের বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, এবারের বাজেট একটি ভিন্ন পেক্ষাপটে উপস্থাপন করা হচ্ছে এবং এতে প্রত্যেক নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, "অর্থনৈতিক সুফল যাতে সকলেই পায়, সে দিকটি বিবেচনা করা হয়েছে এবারের বাজেটে।" তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী জানান, সীমিত সম্পদের মধ্যে এবারের বাজেটে সকলকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন