মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
অর্থনীতি

দেশে স্বর্ণের দাম ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো

দেশে স্বর্ণের দাম ২৪ ঘণ্টার ব্যবধানে কমে ২২ ক্যারেটে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে স্বর্ণের দাম ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত ৫% ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে এবং অলংকারের ডিজাইন অনুযায়ী আলাদা মজুরীর কথাও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন