বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
অর্থনীতি

ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার, বিস্তারিত ২০২৬-২৭ বাজেটে।

ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

করের আওতা ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার জন্য ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।

নতুন হিসাব খোলার পাশাপাশি, বর্তমান হিসাব সচল রাখতে টিআইএন থাকা প্রয়োজন হতে পারে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের পরিকল্পনায় শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী এবং গেজেটের মাধ্যমে কর অব্যাহতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য কিছু ছাড়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে দেশে প্রায় ১৭ কোটি ব্যাংক হিসাব রয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক হিসাবধারীর কাছে টিআইএন নেই। সরকার মনে করছে, টিআইএন যুক্ত হলে আর্থিক লেনদেনের পর্যবেক্ষণ সহজ হবে এবং কর ফাঁকির সুযোগ কমে আসবে।

এদিকে, টিআইএন না থাকলেও ব্যাংক আমানতের সুদের ওপর তুলনামূলক বেশি হারে উৎসে কর কাটা হয়। তবে এতদিন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক ছিল না।

বিজ্ঞাপন