বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অর্থনীতি

রাত সাড়ে ৯টা পর্যন্ত দোকান খোলার দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির

বাংলাদেশ দোকান মালিক সমিতি রাত সাড়ে ৯টা পর্যন্ত দোকান খোলার দাবি জানিয়েছে।

রাত সাড়ে ৯টা পর্যন্ত দোকান খোলার দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির

বাংলাদেশ দোকান মালিক সমিতি ব্যবসা-বাণিজ্যের স্বার্থে রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছে। বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়।

সমিতির নেতারা জানান, সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কারণে খুচরা ব্যবসায় মন্দভাব দেখা দিয়েছে। এর ফলে ব্যবসায়ী, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে গেছে। অনেক ব্যবসায়ী কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন।

নেতারা বলেন, ব্যবসার স্বাভাবিক গতি বজায় রাখতে রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখার দাবি করা হচ্ছে। তারা বিদ্যুৎ খরচ অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকারও করেন।

এছাড়া, সমিতির নেতারা জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব মার্কেটকে ধাপে ধাপে সৌরশক্তির আওতায় আনা হবে।

বিজ্ঞাপন