শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নতুন উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া ১০ লাখ টাকা ঋণ সুবিধা

নতুন উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

নতুন উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া ১০ লাখ টাকা ঋণ সুবিধা

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার সংসদে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণ উদ্যোক্তাদের জন্য বর্তমানে কোনো সুদমুক্ত ঋণ কর্মসূচি নেই। তবে সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন সুবিধা চালু করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের আকার ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ স্কিমের আওতায় সর্বোচ্চ ৭ শতাংশ সুদে জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।’

স্টার্টআপ খাতকে সহায়তা দিতে ৫০০ কোটি টাকার একটি ফান্ড গঠন করা হয়েছে। এ তহবিল থেকে উদ্যোক্তারা ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাচ্ছেন, যা নতুন উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিজ্ঞাপন