বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অর্থনীতি

ইসলামী ব্যাংক সংকটে দেশের অর্থনীতি বিপন্ন: ডা. শফিকুর রহমান

ইসলামী ব্যাংক সংকটে দেশের অর্থনীতি বিপন্ন হতে পারে, দাবি ডা. শফিকুর রহমানের।

ইসলামী ব্যাংক সংকটে দেশের অর্থনীতি বিপন্ন: ডা. শফিকুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার দ্রুত বৈধ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "ইসলামী ব্যাংক হলো আস্থার একটি পিরামিড; এই পিরামিড ধসে পড়লে পুরো ব্যাংকিং ব্যবস্থার ওপর দেশের মানুষের অনাস্থা তৈরি হবে।"

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ব্যাংকটির ব্যবস্থাপনায় অন্যায় হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, দেশের অর্থনীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষার জন্য এই আলোচনা অত্যন্ত জরুরি।

ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কীভাবে বিতর্কিত শেয়ারহোল্ডাররা শেয়ারহোল্ডার হয়েছেন, সেটা পরে দেখা যাবে।" তিনি ব্যাংকটিতে বিগত ফ্যাসিস্ট আমলে হওয়া অবৈধ নিয়োগের সমালোচনা করেন।

তিনি উল্লেখ করেন, "১০ হাজার কর্মচারীকে কোনো নিয়মনীতি না মেনে নিয়োগ দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর তাদের পরীক্ষায় বসার জন্য ডাকা হলেও, তারা কেউ পরীক্ষায় অংশ নেয়নি।"

ডা. শফিকুর রহমান বলেন, "আমি হজের সফরে গিয়ে প্রবাসীদের মুখে ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ শুনেছি। দেশের রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত হলে অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে?"

তিনি আরও জানান, "বর্তমানে চার দিনে গ্রাহকরা ব্যাংকটি থেকে ৭০ হাজার কোটি টাকা তুলে ফেলেছেন।" দেশের ব্যাংকিং খাতের বিপর্যয় ঠেকাতে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করে তিনি বলেন, "বাস্তবতার ভিত্তিতে এই ব্যাংকটিকে বাঁচাতে হবে।"

তিনি দাবি করেন, "ব্যাংকটি আগের জায়গায় ফিরে এলে পুরো ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা ফিরবে। এখন পাঁচটি ব্যাংকের গ্রাহকরা রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরছেন, আমানত ফেরত পাচ্ছেন না।"

বিজ্ঞাপন